কুমিল্লায় যুব সমাবেশে যুবকরাই পারবে পৃথিবীকে বদলিয়ে দিতে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২১ | ১১:৫৩
Link Copied Successfully!

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী(মাজিআ) বলেছেন, দেশেকে ভালোবাসা ঈমানের অঙ্গ।যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কোনো দেশপ্রেমিক দেশের ক্ষতি করতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে যুব সমাজ কে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের মাইজভান্ডার দরবার শরীফে যাতায়াত ছিল।মহান মুক্তিযুদ্ধের নয় মাস মাইজভান্ডার দরবার শরীফে জাতীয় পতাকা উড্ডীন ছিল। মাইজভান্ডার দরবার ছিল মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্ম ত্যাগের কারনে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি।মইনীয়া যুব ফোরাম কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য যুবকদের ঐক্যবদ্ব ভাবে কাজ করার তাগিদ দেন।

৯ ডিসেম্বর (বৃহস্পতিবার)দুপুরে কুমিল্লা মহানগর মইনীয়া যুব ফোরামের উদ্যোগে যুব সমাবেশ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন যুবকরাই পারবে পৃথিবীকে বদলিয়ে দিতে। তরিকতের জমিনে মইনীয়া যুব ফোরাম একটি আদর্শ।তাই মাদক, নেশা,সন্ত্রাস, সুদ, ঘুষ জঙ্গি বাদ ও দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার জন্য যুব সমাজ কে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার মহাসচিব খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন খান,মইনীয়া ওলামা- মাশায়েখ ফোরাম সভাপতি মুফতি মাওলানা বাকী বিল্লাহ আল আযহারী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন।

বিজ্ঞাপন

মইনীয়া যুব ফোরাম কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাবিবুর রহমান পায়েল এর সভাপতিত্বে কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য সম্পাদক দিদারুল হক রিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন খলিফা শাহ মোঃ ডা. জাহাঙ্গীর আলম,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন,সহ সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কালাম,প্রচার সম্পাদক শরিফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জোনায়েদ সিদ্দিকী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আপন,ঢাকা মহানগর উত্তর সভাপতি সোহাগ শেখ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক শায়ের মনসুর আলী, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন, চট্রগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক আবু তালেব রনি,কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন রানা প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা