
র্যাব-১১ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার ও দুই মোটর সাইকেল জব্দ


পৃথক তিনটি অভিযানে র্যাব-১১ কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। একটি প্রাইভেটকার ও দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ৯ ডিসেম্বর ভোরে কোতয়ালী মডেল থানার গাজীপুরে অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৫৪ কেজি গাঁজা ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ মোঃ আল আমিন খন্দকার (২৩) কে গ্রেফতার করে। অভিযানে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে আমড়াতলী এলাকায় অভিযানে মোটরসাইকেলে করে গাঁজা পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ গাজীপুর নোয়াপাড়া গ্রামের রবিন চৌধুরী ইমন (২৮) ও রেইসকোর্স গ্রামের ফাইজুল ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।


পৃথক অন্য আরেকটি অভিযানে র্যাব-১১ আমড়াতলী এলাকায় অভিযানে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ৭০ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি গাঁজাসহমনোহরপুর গ্রামের মোঃ সোহান হাসান (৩০) কে গ্রেফতার করে। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




























