১ হাজার ৫০০ কোটি টাকার অনুমোদন বদলে যাবে কুমিল্লা সিটি করপোরেশন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২১ | ১২:৪৮
Link Copied Successfully!

আজ মাননীয়া প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কুসিক এর জন্য দেড় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেন। যার দরুন পাল্টে যাবে কুমিল্লার অবকাঠামোগত চিত্র। পাল্টে যাবে কুমিল্লার চেহারা। তবে প্রকল্পের যেন যথোপযুক্ত সৎ ভাবে ব্যাবহার করার নির্দেশ দেন। কুমিল্লা সিটি কর্পোরেশনকে প্রায় ১ হাজার ৫শ কোটি টাকার বিভিন্ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্বে ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ‘কুমিল্লা সিটি করপোরেশন সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, এ প্রকল্পের মাধ্যমে ১৫ তলাবিশিষ্ট আধুনিক সেবাসম্বলিত নগরভবন, ৬ তলা বিশিষ্ট দুটি সেবক কলোনি, আঞ্চলিক অফিসগুলোর উন্নয়ন করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে নগরীর জলবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিকরণ। পুরাতন গোমতি নদী এলাকাসহ নগরীর বিভিন্ন পুকুরের উন্নয়ন করে ঢাকার হাতির ঝিলের ন্যায় রূপ দান করা হবে। দৃষ্টি নন্দন ব্রিজ, নদী শাসন, ড্রেন নির্মান, রাস্তাঘাটের আধুনিকায়ন ও আলোকসজ্জার মাধ্যমে নগরীর আধুনিকায়নে এক ধাপ এগিয়ে যাবে কুমিল্লা নগরী। তাছাড়া ১৪৬টি কবরস্থান উন্নয়ন, ৩০৫ কিমি রাস্তা নির্মান, ২০৩ কিমি বিস্তৃত ও প্রশ্বস্ত ড্রেন নির্মান, ১৩ কিমি ফুটপাথ নির্মান, ৭টি আধুনিক পাবলিক টয়লেট, ১টি ট্রাক টারমিনাল নির্মান ও ১টি বাস টার্মিনাল উন্নয়ন করা হবে ।

কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দিকনিদের্শনা অনুসরণ করে কুসিকের মেয়র, প্রকৌশলীগণ ও কর্মকর্তারা প্রায় এক বছর ধরে নগরীর উন্নয়নের জন্য বৃহৎ এই প্রকল্পটি নিয়ে কাজ করেছি। আজ প্রকল্পটি পাশ হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমাদের সন্তানদের জন্য আগামীর বাসযোগ্য নগরী গড়ে তুলতে মাননীয় মন্ত্রী ও মাননীয় সংসদ সদস্যগণের উপদেশ গ্রহণ করে কুসিক কাজ করে । এই প্রকল্প বাস্তবায়নেরমাধ্যমে সকলের স্বপ্নের আধুনিক, উন্নত, বাসযোগ্য নগরী গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এ ব্যাপারে কুসিক মেয়র জনাব মো: মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটির উন্নয়নে মেগা প্রকল্পটি অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এজন্য প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: তাজুলইসলামকে ও কুমিল্লা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার মহোদয়কে, এ প্রকল্প অনুমোদনে সার্বিক নির্দেশনা প্রদান করায়।

বিজ্ঞাপন

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো: মনিরুল হক সাক্কু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পটি অনুমোদন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এ উপহার প্রদান করায় কুমিল্লাবাসী আনন্দিত। কুমিল্লা নগরীর সকল উন্নয়ন চাহিদাকে একত্রিত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: তাজুল সলামের নির্দেশনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তাগণ কর্তৃক এ প্রকল্প তৈরি করা হয় ।অবশেষে সংশ্লিষ্ট নিরসল পরিশ্রম ও প্রচেষ্টার পর আজ প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন দেন। এই প্রকল্পের মাধ্যমে ঢেলে সাজানো হবে কুমিল্লা নগরীকে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লা নগরীর সামগ্রিক উন্নয়ন হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত