কুরআন সুন্নাহর আলোকে তাসাউফ শিক্ষার আদর্শ গড়ে তুলতে হবে- সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২১ | ৩:৩৩
Link Copied Successfully!

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ,পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান,সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ৩ ডিসেম্বর রাতে উত্তরার কাঁচকুরা মইনীয়া সাইফিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক মাহ্ফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশের তরুণ সমাজ তথাকথিক আধুনিক পাশ্চাত্যমুখী শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে গিয়ে মহান আল্লাহ্ প্রদত্ত নেয়ামত, নির্দেশনাগুলোকে ভুলে যাচ্ছে। মহান আল্লাহ্ প্রিয় নবিজীকে (দ) আমাদের জন্য অনুসরণীয় আদর্শরূপে নির্ধারণ করেছেন। পবিত্র কুরআন সুন্নাহর মাঝেই রয়েছে মানবজীবনের উৎকর্ষ। তাই তরুণ প্রজন্মকে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থায় উদ্বুদ্ধ করতে পারলে তাদের মাঝে সততা, ন্যায়নিষ্ঠা গড়ে উঠবে। জাতির সমৃদ্ধি ও অগ্রযাত্রা তরান্বিত হবে।

তিনি আরো বলেন, দ্বীনি প্রতিষ্ঠানে ‘সদকায়ে জারিয়া’র সুফল পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও ভোগ করবেন। ‘হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট’ বর্তমানে সারাদেশে যে ৫০টি মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করছে, সেখানে শিক্ষার্থীদের জন্য আধুনিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।

মাদ্রাসা ও খানকা শরীফ কমিটির পরিচালক খলিফা মোঃ আব্দুল মান্নান মাইজভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি বাকি বিল্লাহ্ আযহারী, মাওলানা ওয়ালি উল্লাহ আশেকি,মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মোহাম্মদ শিহাব উদ্দীন, শায়ের মনসুর আলী, হাফেজ মোহাম্মদ ইয়াকুব, মাদ্রাসার পরিচালক মোহাম্মদ রাকিব , খলিফা মোহাম্মদ মালেক,খলিফা প্রফেসার নজরুল ইসলাম,খলিফা আলী হোসেন, সোহেল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা