ফরিদগঞ্জে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২২, ২০২১ | ৬:৪৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে নতুন ভোটারদের কাছ থেকে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রাম ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন পাঠানের বিরুদ্ধে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।


তিনি স্বীকার করে বলেন, যে সকল নতুন ভোটাররা স্লিপ হারিয়েছে, তাদের কাছ থেকে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের নির্দেশনাক্রমে প্রতি কার্ডধারীর কাছ থেকে ২শ ৩০ টাকা সংগ্রহ করা হয়েছে। ১নং ওয়ার্ডে পুরুষ ৯৪, নারী ৫৪ জনের নতুন স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্মার্টকার্ড ধারী জানান, ২০১৮ সালে ভোটার হওয়ায় স্লিপ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই টাকা দিয়ে ইউপি সদস্যের কাছ থেকে স্মার্টকার্ড সংগ্রহ করেছি। ইউনিয়ন তথ্য সহকারী আব্দুল কাদির লিটন জানান, ইউপি সদস্যদের কে এরকম কার্ড বিতরণের সময় কোনও টাকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি আরো জানান, আমাকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে, ইউনিয়নের নতুন ভোটারদের স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য আমি কার্ড গুলো সংগ্রহ করে ইউনিয়ন পরিষদে এনে ইউপি সদস্য দের মাঝে বিতরণ করেছি। কার্যালয় থেকে এরকম কোনও নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়্যারম্যান সওকত আলী বিএসসি মোবাইল ফোনে জানান, এরকম কোন তথ্য যদি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয় তাহলে নেওয়াটা সঠিক, তবে যদি, কমিশন এমন নির্দেশনা না দেয় তাহলে নেওয়াটা আইনের পরিপন্থি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশন থেকে যাদের স্লিপ নেই তাদের বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত আসলে যাদের স্লিপ হারিয়েছে তাদের স্মার্ট কার্ড বিতরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা