
সাপের ছোবলে যাওয়া হলো না সৌদি আরব


প্রবাস জীবন প্রথমধাপ শেষ করে দেশে এসে মাছের প্রজেক্ট দেন জাকির হোসেন পাটোয়ারী (৩৮)। দ্বিতীয় ধাপে আবাও প্রবাসে যাওয়ার সকল প্রস্তুতি শেষ। শুধু তারিখ পড়ার বাকী ছিল। ওই মাছের প্রজেক্টে গিয়ে সাপের ছোবলে সব তছনছ হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন।
ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার রূপনগর উত্তর দিগধাইর এলাকায় ঘটে। বুধবার দুপুরে মসজিদে জোহরের নামাজ পড়ে মাছের প্রজেক্টে গেলে পায়ে সাপে ছোবল মারে। জাকির হোসেন নিজেই সাপটিকে চলে যেতে দেখে। তার ছেলের চিৎকারে স্থানীয়রা এসে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে নেয়ার দশ মিনিটের মধ্যে মারা যায় জাকির হোসেন পাটোয়ারী।
স্থানীয় বাসিন্দারা জানান, জাকির হোসেন পাটোয়ারীর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।





























