
কোরআন সুন্নাহ আলোকে জীবন গড়তে হবে


মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ)শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ) বলেছেন, আল্লাহর রাসূল আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত।
তিনি বলেন, কোরআন সুন্নাহ আলোকে আমাদের জীবন গড়ে তুলতে হবে।আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা আমার আনুগত্য করে, তোমরা তাদের প্রতি আনুগত্য করো।
তিনি আরো বলেন, ইসলামের নামে যারা ফেতনা সৃষ্টি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের থেকে সাবধানে থাকতে হবে।
১৫ নভেম্বর রাতে সুলতানাবাদ ইউনিয়নের টরকী খলিফা শাহ আব্দুর রহমান এর বাড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,মাদক,সন্ত্রাস,সুদ,ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।যুব সমাজ মাদকের নেশায় আসক্ত হয়ে সমাজ ও পরিবার কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।


সন্তান কোথায় যায়,কার সাথে চলাফেরা করে সে দিকে খেয়াল রাখতে হবে।
অতিথি ও আলোচক ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী,খলিফা শাহ মোঃ রেজাউল দেওয়ান, খলিফা আলমগীর শাহ, খলিফা শাহ আব্দুর রহমান, খলিফা শাহ তফাজ্জল হোসেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, খলিফা মাওঃ আব্দুস সামাদ প্রমুখ।
E/N



























