শীতে চুলের যত্ন নিন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২১ | ১:১৭
Link Copied Successfully!

শীতকাল এলেই চুলের নানান সমস্যা দেখা দেয়। চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি, চুল পড়ার মতো হাজার সমস্যা। তাই এ সময় আমাদের চুলের দরকার বাড়তি যত্ন। আসুন জেনে নিই শীতে চুলের যত্নে কী করা উচিত—

 

 কুসুম গরম তেল: নারকেল, অলিভের মতো তেল গরম করে নিন। তারপর তেল কুসুম গরম অবস্থায় মাথায় দিন। ১ ঘণ্টা এই অবস্থায় রাখুন। তারপর মাথায় শ্যাম্পু করে নিন।

বিজ্ঞাপন

কেমিক্যাল ব্যবহার বন্ধ করুন: চুলে হাজার ধরনের কেমিক্যালের ব্যবহার বন্ধ করতে হবে। মাথায় সালফেট ও প্যারাবিনমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এক্ষেত্রে অয়েল বেসড বা কন্ডিশনার বেসড শ্যাম্পু ব্যবহার করতে পারলে এই শীতের আবহে সব থেকে ভালো কাজ করে। এমন কন্ডিশনার ব্যবহার করুন, যার মধ্যে ভালো পরিমাণে ময়েশ্চারাইজার রয়েছে। কেমিক্যাল যুক্ত চুলের রঙ ব্যবহার করাও চলবেন না। তার বদলে হেনা ব্যবহার করতে পারেন। চেষ্টা করুন বাড়িতেই হেনা বানিয়ে নিতে।
মাথায় গরম পানি নয়: মাথায় গরম পানি নয়, মাথায় স্বাভাবিক পানিই ভালো। তবেই ভালো থাকবে চুল।
হিট ব্যবহার বন্ধ: অনেক সময় হেয়ার স্টাইল করতে গিয়ে অনেকে হিট দেন। তবে এই অভ্যাস একেবারেই চলবে না। এভাবে হিট দিলে চুল আরও শুষ্ক হয়ে যাবে। তাই স্নানের পর স্বাভাবিক উপায়েই চুল শুকোতে দিন।
শীত প্রতিদিন মাথায় পানি না: মাথার ময়লা দূর করতেই নিশ্চয়ই শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নেন। তবে শীতে রোজ রোজ শ্যাম্পু করার প্রয়োজন নেই। সপ্তাহে তিনবার করতে পারেন। এর মাধ্যমে মাথায় থাকা প্রাকৃতিক সিরাম, অর্থাৎ যার মাধ্যমে চুল চকচকে দেখায় তা চুলে উপস্থিত থাকবে। ফলে চুল সুস্থ দেখাবে।
খাবার: ফল, শাকসবজি বেশি করে খান। এই সব খাবারে উপস্থিত ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে এবং আপনার চুলকে রক্ষা করবে।
বাড়িতেই মাস্ক বানান: দই ও অলিভ অয়েল মিশিয়ে নিয়ে তৈরি একটি মিশ্রণ তৈরি করুন। তারপর সেই মিশ্রণ চুলে মেখে নিন। ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। চুলের জেল্লা ফিরবে।সূত্র; সময় টিভি

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত