ফরিদগঞ্জে একসাথে জন্ম, একসাথে দুই শিশুর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২১ | ৪:৪১
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার পুকুরের পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলার আলোনিয়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত দুই শিশু হচ্ছে আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ। তাদের দু’জনের বয়স তিন বছর। শিশুদের বাবা জসিম উদ্দিন পেশায় পল্লী চিকিৎসক।

শিশুদ্বয়ের মা শারমিন বেগম জানান, তারা দু’জন বাড়ির উঠানে খেলা করছিলো। এসময় তিনি পাশের রান্নাঘরে কাজ করছিলেন। এই ফাঁকে খেলতে খেলতে তারা বাড়ির পুকুরে পাড়ে চলে যায়। পরে খোঁজ নিয়ে দেখেন তাদের দুজনেরই লাশ পানিতে ভেসে উঠে।

শিশুদের বাবা জসিম উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও তিনি বাড়ির পাশের বাজারে ওষুধের দোকানে যান তিনি। এ সময় স্ত্রী এবং দুই শিশু সন্তান বাড়িতেই ছিল। একপর্যায়ে তার কাছে খবর আসে আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়েছে। দ্রুত ছুটে গেলে দেখতে পান তার দুই সন্তান পানিতে ভাসছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, স্বজনরা দুপুরে এই দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু হাসপাতাল আনার অনেক আগেই তারা মারা যায়।

পানিতে ডুবে যাওয়ার পরপরই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে শিশুরা মারা যায় বলে জানান, ডা. আশরাফ আহমেদ চৌধুরী।

অন্যদিকে, একসঙ্গে জন্ম এবং একসঙ্গে মৃত্যুর এমন ঘটনায় পরিবারসহ আশপাশে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর শুনেছেন। তবে এই নিয়ে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা