মতলব উত্তরেরএখলাছপুরে জেল হত্যা দিবস পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৪, ২০২১ | ১২:০১
Link Copied Successfully!

মতলব উত্তরের এখলাছপুরে জেল হত্যা দিবস উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. জসিম উদ্দিন বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।

বিজ্ঞাপন

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি বাদশা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সদস্য মো. মুজাম্মেল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন, যুবলীগের সহ-সভাপতি লিটন সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন শ্যামল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম, তফুরা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন ঢালী।

ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে
জেলহত্যা দিবস পালিত।
কামরুজ্জামান হারুন:
ছেঙ্গারচর পৌর যুবলীগের উদ্যোগে বুধবার বিকেলে ছেঙ্গারচর পৌর আওয়ামী যুব লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ মন্টু দালাল,নুরু মুন্সী, যুবলীগ নেতা নাজমুল খান, ওমর খান, ফয়েজ আহমেদ ফাঁকা, সবুজ বেপারী প্রমুখ।

মিলাদ ও দোয়া অনুষ্টান পরিচালনা করেন ছেংগারচর বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম জেহাদী।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা