ইঞ্জেকশন দেয়া যাবে সুঁই ছাড়াই!

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২১ | ৭:০৫
Link Copied Successfully!

সুইবিহীন-ব্যথামুক্ত টিকা দেয়ার প্রযুক্তি উদ্ভাবন করছেন নেদারল্যান্ডসের এক গবেষক। বাণিজ্যিকভাবে এটি বাজারে আসতে তিন বছর সময় লাগতে পারে। এর আগে সম্পন্ন হবে আরও পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদনের প্রক্রিয়া।

নতুন এ প্রযুক্তি মানুষের সুইভীতি দূর করে তাদের টিকা গ্রহণে উৎসাহী করবে বলে প্রত্যাশা ওই বিজ্ঞানীর।

ভার্চুয়ালি ব্যথামুক্ত ইনজেকশন। লাগবে না সুই, সিরিঞ্জ।


বাবল গান নামের এ যন্ত্র আবিষ্কার করছেন টুয়েন্টি ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ডাচ গবেষক ড্যাভিড ফার্নান্দেজ রিভাস। মশার কামড়ের চেয়ে কম সময়ে টিকা দেয়া হয়ে যাবে। ব্যথা লাগবে না, কারণ এ প্রক্রিয়া ত্বকের নিচে থাকা নার্ভকে স্পর্শই করবে না।

বিজ্ঞাপন

রিভাস জানান, লেজার প্রযুক্তি ব্যবহার করে ত্বকের উপরে থাকা ছিদ্রে চাপ দিয়ে, নির্ধারিত পরিমাণ তরল শরীরে প্রবেশ করানো হবে। বাবল গানে টিকা দেয়ার মাধ্যমে সুইভীতি দূর, সুই থেকে ছড়ানো সংক্রমণরোধ, ত্বকের নিচের উপরিভাগে পুশ করায় রোগপ্রতিরোধ ক্ষমতা ভালোভাবে কাজ করবে বলেও জানান তিনি।

সুইভীতি সহ ট্রাইপানোফোবিয়ার রোগীদের চিকিৎসা দেন হেন্ক শেংক। তিনি বলেন, প্রতি পাঁচজনে একজন ডাচ সুইভীতিতে ভুগছেন। করোনায় এ সমস্যা সামনে আসে। মানুষ করোনাভাইরাস (কোভিড-১৯) বিধিনিষেধের বিরোধিতা করছেন। টিকা যাতে নিতে না হয় সেজন্য পারলে পালাচ্ছেনও তারা। অথচ করোনা মোকাবিলায় টিকা নেয়া খুবই গুরুত্বপূর্ণ।

গবেষণা, অনুমোদনের ওপর ভিত্তি করে বাবল গান সাধারণের নাগালে আসতে তিন বছর সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

রিভাস জানান, মানবদেহে ট্রায়ালের জন্য প্রয়োজনীয় অর্থ চেয়ে এ মাসেই আবেদন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত