ফরিদগঞ্জে ইউনিয়ন পর্যায়ের বরাদ্দ নিয়ে মতবিনিময় সভা

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২১ | ৭:৪৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ইউনিয়ন পর্যায়ের বরাদ্দ নিয়ে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভারেআয়োজন করা হয়েছে। চলতি অর্থবছরের উপজেলা পরিষদের বরাদ্দ, এডিপি ও হাটবাজার উন্নয়নে ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ প্রদান বিষয়ে মতবিনিময় শুরু করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান।

গতকাল মঙ্গলবার সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নে বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাচ্চু মিয়া সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি বলেন, আমরা উপজেলা পরিষদ প্রতিবছর নামেমাত্র বরাদ্দ পাই। এবছর হাটবাজারের জন্য বাড়তি বরাদ্দ পেয়েছি। বিগত বছর আমি এভাবে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন আওয়ামীলীগ এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে দৃশ্যমান উন্নয়ন প্রকল্প চেয়েছি। সেই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের বরাদ্দের টাকা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দের জন্য প্রকল্প বিষয়ে মতবিনিময় করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যেই বরাদ্দ পাই, তা দিয়ে সামান্য উন্নয়ন সম্ভব। তাই আপনারা অগ্রাধিকার ভিত্তিতে তালিকা প্রস্তুত করে আমাদের দিবেন।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু,আওয়ামীলীগ নেতা মনির হোসেন মজুমদার, জাকির হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ। বিকালে বালিথুবা পুর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান হারুন উর রশীদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান। এখানেও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম,মুুক্তিযোদ্ধা কমা-ার সহিদ উল্লা তপদার, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তালেব সর্দার, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।

বিজ্ঞাপন

পরে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তৃতীয় মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহন মোল্লার পরিচালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মিলন, শফিউজ্জামান শুকু পাটওয়ারী, আওয়ামীলীগ যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা