কুমিল্লায় তৎপর হাইওয়ে পুলিশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২২, ২০২১ | ২:৫১
Link Copied Successfully!

কুমিল্লায় সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা দূর করতে তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ। দেশের লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েছে অসংখ্য প্রতিবন্ধকতা। অবৈধ হাট-বাজার, বেপারোয়া গতি, পাল্লা দিয়ে যানবাহন চালানো, আইন ভেঙে ইউটার্ন করা, নির্দেশনা না মেনে যানবাহন পরিচালনা, ফুটওভারব্রিজ ব্যবহার না করাসহ নানা অসতর্কতার কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। এসব প্রতিবন্ধকতা কমাতে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ নেতৃত্বে সড়ক-মহাসড়কে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সূত্র জানায়, চলতি বছরে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ ছয় হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮ হাজার ৭৯৯টি নিষিদ্ধ থ্রি-হুইলার আটক করে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে।

এ ছাড়া দুর্ঘটনা রোধে ১৮২টি কমিউনিটি পুলিশিং টিমের মাধ্যমে কাজ করছে ২ হাজার ৭৩০ জন স্বেচ্ছাসেবক। ইতোমধ্যে টিম হাইওয়ে কুমিল্লার উদ্যোগে ২৮২টি ফিডার রোডের মাথায় সচেতনমূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করেই এসব সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিবহণ খাতের চালক হেলপারদের নিয়ে ৩২টি কর্মশালা পরিচালনা করে এক হাজার ৬৫৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, কঠোর আইন প্রয়োগ ছাড়াও মানবিকতা এবং আধুনিকতা দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। টিম হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সব সদস্যকে মানবিক এবং পেশাদারিত্বের নির্দেশনা দিয়ে থাকি। জনসাধারণ ও যানবাহন চালকরা সচেতন হলেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত