ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘরে আগুন, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২০, ২০২১ | ৩:০১
Link Copied Successfully!

ফরিদগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পরিত্যক্ত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা করেছে জেলা প্রশাসক।

২০ অক্টোবর বুধবার রাত প্রায় ৩ ঘটিকার সময় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পূর্ব কর্মকার বাড়ির বিরেশ্বর কর্মকারের পরিত্যক্ত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ১ টি ঘর পুড়ে অন্তত ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আসার আগেই আগুনে ওই ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের ঘটনা সাম্প্রদায়িক দাঙ্গা কিনা সে জন্য তাৎক্ষণিক ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাতে ওই বাড়ির বিরেশ্বর কর্মকারের পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করছেন তারা।

এদিকে অগ্নি কান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পূজা উদযপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুস ছাত্তার পাটওয়ারী।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চয়ন কর্মকার জানায়, গভীর রাতে কুকুরের ডাক চিৎকারে আমার গুম ভাঙ্গে। উঠে দেখি ঘরটিতে আগুন জ্বলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গুপ্টি পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের সময়েও এ এলাকায় কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি।

অগ্নিকান্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজন পুলিশ সুপারকে জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি সর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রামগঞ্জ পল্লী বিদ্যুতের (ডিজিএম) নূরুল আলম ভূঁইয়া বলেন, অগ্নি কান্ডের ঘটনা সর্ট সার্কিট কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অগ্নি কান্ডের ঘটনা দূঃখ জনক, ঘটনা সম্পর্কে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা