কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন, দোষীদের বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২১ | ৫:৩০
Link Copied Successfully!

কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ের পূজামণ্ডপ ও ঠাকুরপাড়া রক্ষাময়ী কালীমন্দির এলাকা পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির প্রতিনিধিদল। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত দোষীদের শাস্তি দাবি করেছেন। আজ সোমবার দুপুর ১২টায় শিক্ষক সমিতির ২০ সদস্যের প্রতিনিধিদল প্রথমে নানুয়া দিঘিরপাড় এলাকা পরিদর্শন করে। এরপর তাঁরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা নগরের নানুয়া দিঘিরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে অস্থায়ী পূজামণ্ডপ স্থাপন করা হয়। ১৩ অক্টোবর সেখানে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে সংঘাত, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির প্রতিনিধিদল প্রতিবাদ ও সংহতি জানাতে কুমিল্লায় আসে।

এই প্রতিনিধিদলে ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, গণিত বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সদস্য চন্দ্রনাথ পোদ্দার, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ লাফিফা জামাল, সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও শামীম রেজা, সহকারী প্রক্টর নাজিব হোসেন খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আবদুর রহিম ও মো. হুমায়ুন কবির, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, এমআইএস বিভাগের অধ্যাপক কে এম সালাহউদ্দিন ও মো. আকরাম হোসেন, আইন বিভাগের অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল মুহিত, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুন নাহার, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইসতিয়াক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরী ও অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান।

বিজ্ঞাপন

সমাবেশে শিক্ষক নেতারা কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা এই ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করবেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন। সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে এই নারকীয় তাণ্ডব মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে যারা যেভাবে জড়িত হোক না কেন, তাঁদের শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

সূত্র:প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত