কুমিল্লায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ১৫

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২১ | ৪:৪৬
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটাজাঙ্গাল এলাকায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের রত্নাবতী গ্রামের আবু সাঈদ (৫৩) ও তাঁর স্ত্রী রুমি আক্তার (৪৩)।

বিজ্ঞাপন

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরগামী তিশা গোল্ড পরিবহনের একটি বাস কাটাজাঙ্গাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার যাত্রী রুমি আক্তার ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্বামী আবু সাঈদকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ জানায়, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত