পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে প্রাণ গেল ১১ শিশুর

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২১ | ৫:১৬
Link Copied Successfully!

স্কুল থেকে নদী পরিষ্কার অভিযানে গিয়ে ১১ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের জাভা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইসলামিক জুনিয়ার হাই স্কুলের ১৫০ জন শিক্ষার্থী শুক্রবার স্থানীয় একটি নদীতে পরিচ্ছন্নতা অভিযানে গিয়েছিল। এ সময় ২১ জন শিক্ষার্থী পা পিছলে নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

বান্দুং সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ডেডেন রিদওয়ানস্যাহ জানান, তখন আবহাওয়া ভালো ছিল এবং নদীতে কোনো বন্যাও হয়নি। যেসব শিক্ষার্থীরা ডুবে গিয়েছিল, তারা পরস্পরের হাত ধরে ছিল। তাদের মধ্যে প্রথমে একজন পিছলে পড়ে যায়। হাত ধরে থাকার কারণে অন্যরাও তার সঙ্গে পানিতে পড়ে যায় বলে জানান তিনি।

পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র:যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা