মতলবে দুই সন্তানের জননীকে স্বামী তালাক হুমকি দেওয়া আত্মহত্যা করে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩, ২০২১ | ১০:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাপের বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের এক জননী। সে মতলব পৌরএলাকার নবকলস গ্রামের বাবুল দেওয়ানের মেয়ে। গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে পপি আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রবাসী স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনদের নানা ধরনের অত্যাচার নির্যাতন সইতে না পেরে রাগে ক্ষোভে অভিমান করে বাপের বাড়িতে এসে গলায় ফাঁশি দিয়ে আত্মহত্যা করে পপি আক্তার। তার শ্বশুর বাড়ি উপাদী গ্রামে। স্বামীর নাম হযরত আলী বকাউল। সে দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে।

পপি আক্তারের বাবা বাবুল দেওয়ান অভিযোগ করে বলেন, এক মাস আগে তার মেয়ে পপিকে শ্বশুর বাড়িতে ননদ,ভাবী ও শ্বাশুড়ি বেধরক মারধর করে। তার স্বামীকে জানানো হলে উল্টো পপিকে তার স্বামী গালমন্দ করে। শ্বশুর বাড়ীর লোকজনের অত্যাচার সইতে না পেরে বাড়িতে চলে আসে। গত কয়েক দিন যাবত তার স্বামি সাথে মোবাইলে ঝগড়া চলে আসছিল এরই মধ্যে তার স্বামী তাকে তালাক দেয়ার হুমকি দেয় বলে জানান । তাই পপি রাগে ক্ষোভে অভিমান করে এ আত্মহত্যা করে।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে ঘটনা স্হল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ওসি তদন্ত মফিজুল ইসলাম।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা