কুমিল্লায় পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ গ্রেফতার ৩

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ৪:৫৭
Link Copied Successfully!

কুমিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিন মডেল থানাধীন কমলপুর এলাকা থেকে ২৩ বোতল হুইস্কিসহ একজন,  ধর্মনগর এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ একজন এবং কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১ ।

গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন কমলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ বোতল হুইস্কিসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ছোট জয়নগর গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে আলমগীর (৩০)।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর পৃথক একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ধর্মনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ কেজি গাঁজাসহ একজনম মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুমিল্লা র্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার বিরাহিমপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ সোলাইমান মিয়া (২১)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর পৃথক আরেকটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসহগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার কমতাপাড়া গ্রামের মোঃ শরীফের ছেলে মোঃ আরিফ (২৬)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থ গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বৈরে জানান র‌্যাব-১১ এ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা