ফরিদগঞ্জে গৃহবধুকে পিটিয়ে রক্তাক্ত জখম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২১ | ৭:৪৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ রেহানা বেগম (২৫) নামের এক গৃহবধুকে রিপন (৩০) নামের একজন পিটিয়ে রক্তাক্ত জখম করে। উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দের গাঁও গ্রামের পতে আলী বেপারী বাড়ির রুহুল আমিনের ছেলে রিপন একই বাড়ির ওমর ফারুকের স্ত্রী রেহানাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। রেহানা দুই সন্তানের জননী। তার স্বামী ঢাকায় রাজমেস্ত্রীর কাজ করে।

রেহানা ও তার পরিবারের লোকজন জানায়, ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় রিপন আমার ঘরে ঢুকে পাইপ দিয়ে আমার বুকে, পিঠে, হাতে, পায়ে ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত যখম করে। এ সময় রিপনের ভয়ে কেউ আমাকে রক্ষা করতে আসেনি। সে আমাকে মেরে আহত করে চলে যাওয়ার পর লোকজন এসে আমাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়।

লম্পট রিপন আমাকে ইতিপূর্বে একাধিকবার উত্ত্যক্ত করায় আমি নিরুপায় হয়ে বললাম, এ বিষয়ে লোকজনকে জানাবো। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে আমাকে পিটিয়েছে। একই কায়দায় সে আরোও অনেক মহিলাকে উত্ত্যক্ত করে আসছে। আমাকে ফোন দিয়েছে তার ঘরে যেতে, আমি তা আমার স্বামীর নিকট বললে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তার ভয়ে কেউ মুখ খুলতে খুলছে না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবীর পাশাপাশি লম্পট রিপনের কঠোর শাস্তির দাবী জানাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত রিপন জানায়,‘আমি তাকে ধর্ষণের চেষ্টা করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। আমার স্ত্রীর কাছে অভিযোগ দেওয়ার কারণে আমার স্ত্রী পাইপ দিয়ে পিটিয়েছে তাকে। আমি তাকে জোর করে জড়িয়ে ধরে টানা হেচড়া করেছি বলে সে আমার স্ত্রীকে জানিয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার লিটন জানায়, এ বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে। আমি বলেছি আইনের আশ্রয় নিতে । কেননা বিষয়টি জটিল।

চেয়ারম্যান মো. ওমর ফারুক প্রথমে বলেন, ‘আমাকে ঘটনার বিষয় কেউ জানায়নি।’ পরবর্তীতে বলেন,‘আমায় ওয়ার্ড মেম্বার জানিয়েছিল; তবে গৃহবধুর পক্ষ থেকে কেউ জানায়নি।’

বিজ্ঞাপন

চেয়ারম্যান মো. ওমর ফারুক প্রথমে বলেন, ‘আমাকে ঘটনার বিষয় কেউ জানায়নি।’ পরবর্তীতে বলেন,‘আমায় ওয়ার্ড মেম্বার জানিয়েছিল; তবে গৃহবধুর পক্ষ থেকে কেউ জানায়নি।’

এ বিষয়ে রেহানার বড় ভাই মো. নাজিমউদ্দিন মিজি জানায়, ‘আমি প্রথমে চেয়াম্যান ওমর ফারুকের নিকট বিচার চাইতে গেলে সে বলে আইনের আশ্রয় নিতে। বিষয়টি নারী সংক্রান্ত ঘটনা তাই। আমরা নিরুপায় হয়ে কোর্টের স্মরনাপন্ন হলাম। আমরা লম্পট রিপণের শাস্তির দাবীতে কোর্টে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদ হোসেন জানান, আমার কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা