বাউড়া গ্রামের ইতিহাস

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২১ | ২:২৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নে ২ নং ওয়ার্ডের অন্তর্গত গ্রামের নাম বাউড়া।

মূলত বাবুরা শব্দ থেকে বাউড়া গ্রামটির নামকরন। বর্তমানে তিনটি বাড়িতে সনাতন ধর্মালম্বীদের বসবাস থাকলেও বিগত শতাব্দীর প্রথম দিক পর্যন্ত এ গ্রামে উচ্চ বর্ণের সনাতন ধর্মালম্বীদের আধিপত্য ছিল। সাধারন কথ্যভাষায় বাবু কে ”বাউ” আর তারা র বর্ণ কে ”ড়” উচ্চারন করতো। এভাবেই বাবু (বাউ)+ রা (ড়া) = বাউড়া।

সবুজ-শ্যামল বাংলাদেশের যে ছবি প্রতিটি মানুষের হৃদয়ে ভাসে সে ছবির মতই সুন্দর আমাদের গ্রাম। এই গ্রামের উত্তরে সুহিলপুর ও শাহপুর গ্রাম, দক্ষিনে বাড্ডা ও কাজিরগাঁও গ্রাম, পূর্বে বোয়ালজুরি খাল, পশ্চিমে মৈশাইদ ও দোয়ালিয়া গ্রাম অবস্থিত। এ গ্রামে তিনটি জুম্মা মসজিদ, একটি ঈদগাহ, একটি প্রাইমারি স্কুল, একটি নূরানী মাদ্রাসা ও বাউড়া সমাজ কল্যাণ নামে একটি গণ পাঠাগার রয়েছে। গ্রামটি আধা কিলোমিটার প্রশস্থ এবং তিন কিলোমিটার লম্বা এবং গ্রামে প্রায় ২০ টি ছোট-বড় বাড়ি রয়েছে। এ গ্রামের জনসংখ্যা ৩০০০ জনের মধ্যে ভোটার প্রায় ১৭০০ জন।
মাওঃ মোঃ সানী মুন্সী অত্র এলাকার চল্লিশ গ্রামের ঈদগাঁ এর ঈমাম ছিলেন। তাঁর ছেলে মাওঃ ছলিম উদ্দীন মুন্সী ও নাতি মাও: জুলফিকার আলী মুন্সী এবং তাঁরই ছেলে মাও: মোঃ আমান উল্লাহ মুন্সী সহ মোট চার পুরুষ আজও সুহিলপুর বাজার ঈদগাঁ এর ঈমাম আছেন ।
মো: ছবর আলী পন্ডিত, মো: ওসমান পন্ডিত, এয়াকুব আলী ভেন্ডার, মোঃ সাইয়েদুর রহমান মাস্টার, আঃ মজিদ সাহেব, আমিন খলিফা, ডাঃ জাফর আহমেদ, মাস্টার মোঃ হেদায়েত উল্লাহ এ গ্রামের প্রয়াত প্রতিষ্ঠিত ব্যাক্তবর্গ। বর্তমানে  ইন্জি: সফিক সাহেব, মোঃ আসাদউল্লাহ সাকের, মোঃ সফিকুর রহমান মাষ্টার, ইন্জি: মোবারক,ডাঃ এনায়েত উল্লাহ, আ: রহিম মন্টু, মোঃ মসিউর রহমান রবিউল বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
আমাদের গ্রামের পূর্ব মাথায় বোয়ালজুরি খালের পশ্চিম পাড়ে একটি পুরনো বটগাছ রয়েছে যা গ্রামের চিহ্ন ও স্মৃতি বিজড়িত। গ্রাম্য সালিশ বা বৈঠকের মাধ্যমে বিভিন্ন আভ্যন্তরীন সমস্যার সমাধান এবং সুখে-দুঃখে সকল ধর্ম-বর্ণের মানুষ একে অপরের পাশে থাকা আমাদের গ্রামের এক অনন্য বৈশিষ্ট্য । আমরা আমাদের গ্রামকে অনেক ভালবাসি ।
অতিথি লেখক:মাহফুজুর রহমান
সংগ্রহ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা