
ভেজাল জুসসহ খাদ্যদ্রব্য উৎপাদন, চার লাখ টাকা জরিমানা, একটিতে সিলগালা


র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার দেবিদ্বার ও কোতয়ালি থানা এলাকায় তিনটি কারখানায়
অননুমোদিত ও অস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন বিরোধী বিশেষ ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে মোট ৪ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায়। একটি কারখানা সিলগালা।
গোপন সংবাদের ভিত্তিতে র ̈াব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর কুমিল্লা
জেলার দেবিদ্বার থানার ভোষনা এলাকায় “আশিয়ান ফুডস প্রোডাক্টস” ও “এশিয়ান ফুডস” এবং কোতয়ালি থানাধীন আড়াইওরা এলাকায় “ভাই ভাই ফুড এন্ড কোং” নামক প্রতিষ্ঠানে ভেজাল খাদ ̈ উৎপাদন বিরোধী বিশেষ ভ্রাম্য ̈মান আদালত পরিচালনা করে। অভিযানে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রিট সাইফুল ইসলাম কমল ম্যানেজার মোঃ ইকবাল হোসেন এর নিকট থেকে দুই লক্ষ টাকা, “এশিয়ান ফুডস” এর ম ̈ম্যানেজার শাহাদাত হোসেন নাইম এর নিকট থেকে দুই লক্ষ টাকা এবং “ভাই ভাই ফুড এন্ড কোং” এর ম্যানেজার সফিকুল ইসলাম এর নিকট থেকে ১০,০০০/- (দশ হাজার) টাকাসহ মোট ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত কর্তৃক “আশিয়ান ফুডস প্রোডাক্টস” কারখানাটি সিলগালা করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, “আশিয়ান ফুডস প্রোডাক্টস” ও “এশিয়ান ফুডস” কারখানা দুইটি দীর্ঘদিন যাবৎ বিএসটিআই এর অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল জুস, মধু, ভিনেগার, আচার, বেকিং পাউডারসহ
বিভিন্ন খাদ্য দ্রব্য ̈ উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল এবং “ভাই ভাই ফুড এন্ড কোং” কারখানায় ভেজাল চানাচুর ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
র্যাব-১১ পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়গুলো নিশ্চিত করেন।






























