
চতুর্থ বছরে পা-রাখলো সেডো


চাঁদপুর জেলা শাখার সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেডোর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ মধ্যে বাজার মকিমউদ্দিন শপিং সেন্টারের ফুড লাভারসে হাজীগঞ্জ শাখার উদ্যোগে ৪র্থ বছরে পদার্পণ ও তৃতীয় বর্ষপূর্তি কেক কেটে উদযাপন সম্পন্ন হয়। পরে ফুড লাভারসে ভোজনে অংশ নেয় সবাই।
গৌরব, ঐতিহ্য ও সাহসী অগ্রযাত্রার তৃতীয় বর্ষপূর্তি ও ৪র্থ বছরের পদার্পণ উপলক্ষে রক্তদাতা, দাতা সদস্য, উপদেষ্টা মন্ডলীসহ সকল সদস্যকে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


ওইসময় উপস্থিত ছিলেন, পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু, প্রিয় চাঁদপুরের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত,সেডোর চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু, সহ-সভাপতি শহজালাল রুবেল,জাহিদুল আলম পাটোয়ারী নাদিম, প্রচার সম্পাদক মতিউর রহমান, মারুফ হোসাইন,শাহপরান, ইমাম হোসেন, জাহিদ হাসান বাবু, ফারুক প্রমুখ।


























