POPULAR BD NEWS
Popular BD News Logo

চতুর্থ বছরে পা-রাখলো সেডো

মজিব পাটোয়ারী | প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১ | সময়: ৮:০৯ অপরাহ্ণ

চাঁদপুর জেলা শাখার সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেডোর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ মধ্যে বাজার মকিমউদ্দিন শপিং সেন্টারের ফুড লাভারসে হাজীগঞ্জ শাখার উদ্যোগে ৪র্থ বছরে পদার্পণ ও তৃতীয় বর্ষপূর্তি কেক কেটে উদযাপন সম্পন্ন হয়। পরে ফুড লাভারসে ভোজনে অংশ নেয় সবাই।

গৌরব, ঐতিহ্য ও সাহসী অগ্রযাত্রার তৃতীয় বর্ষপূর্তি ও ৪র্থ বছরের পদার্পণ উপলক্ষে রক্তদাতা, দাতা সদস্য, উপদেষ্টা মন্ডলীসহ সকল সদস্যকে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ওইসময় উপস্থিত ছিলেন, পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু,  প্রিয় চাঁদপুরের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত,সেডোর চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু, সহ-সভাপতি শহজালাল রুবেল,জাহিদুল আলম পাটোয়ারী নাদিম, প্রচার সম্পাদক মতিউর রহমান, মারুফ হোসাইন,শাহপরান, ইমাম হোসেন, জাহিদ হাসান বাবু, ফারুক প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন