ডিসেম্বরেই বিয়ের কথা ছিল, মৃত্যু করে দিলো আলাদা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ২:০০
Link Copied Successfully!

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও ‘বিগ বস ১৩’ জয়ী সিদ্ধার্থ শুক্লার মৃত্যু কাঁদাচ্ছে ভক্তদের। মাত্র ৪০ বছর বয়সে এই তারকার বিদায়ের শোকে স্তব্ধ অনুরাগীরা।

সিদ্ধার্থের মৃত্যুর বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না তার প্রেমিকা শেহনাজ গিল। প্রিয় মানুষটাকে শেষ বিদায় দিতে গিয়ে শ্মশানে মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে যান তিনি। এখনো অনর্গল অশ্রু ঝরছে তার।

এদিকে, সিদ্ধার্থ শুক্লার নাকি ইচ্ছে ছিল চলতি বছরের শেষে ডিসেম্বরেই শেহনাজ গিলকে বিয়ে করার। সে অনুযায়ী এগোচ্ছিলেন তিনি। এমনকি তাদের দুই পরিবার বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বলে শোনা যাচ্ছে।

‘বিগ বসের ১৩’ প্রতিযোগী ও সিদ্ধার্থের বন্ধু আবু মালিক ভারতীয় সংবাদমাধ্যমে জানান, সিদ্ধার্থ খুব ভালোবাসতেন শেহনাজকে। বিয়ে করতে চেয়েছিলেন। এই বিষয় গত বছর মার্চে তাদের আলাপ হয়। কিন্তু এরপরই লকডাউন পর্ব শুরু হয়ে যায়।

বিজ্ঞাপন

সিদ্ধার্থ ও শেহনাজের পরিবার তাদের বিয়ের বিষয়টি মেনে নিয়েছিল। এতে তারা দু’জন বেশ খুশি ছিলেন। ভেতরে ভেতরে বিয়ের অনুষ্ঠানের জন্য মুম্বাইতে বিলাসবহুল একটি হোটেল ভাড়া করতে কথাবার্তাও চলছিল তাদের।

কিন্তু বিধিবাম, এই তারকাদ্বয়ের ঘর বাঁধার স্বপ্ন আর পূরণ হলো না। হৃদরোগে আক্রান্ত হয়ে তিন মাস আগেই মারা গেলেন সিদ্ধার্থ শুক্লা। আর একা করে দিয়ে গেলেন শেহনাজ গিলকে।

গত বুধবার (১ সেপ্টেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মারা যান সিদ্ধার্থ শুক্লা। চিকিৎসকরা প্রাথমিকভাবে একথা জানালেও, অভিনেতার হঠাৎ মৃত্যুর পিছনে আর কোনো কারণ আছে কিনা-তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিজ্ঞাপন

তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পর জানা যায়, অভিনেতার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই। এ রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ২০১৪ সালে বলিউডেও পা রাখেন তিনি। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করে প্রশংসা পান।

সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল দু’জনই ‘বিগ বস ১৩’-এর প্রতিযোগী ছিলেন। সেখানেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল।

সূত্র:কালের কণ্ঠ

W\N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা