কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Default User
মো. মজিব পাটোয়ারী
আপডেটঃ আগস্ট ২৯, ২০২১ | ৬:৪৩
Link Copied Successfully!

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‌্যাব-১১। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার উত্তর রামপুর ছয়াবাড়ী ও দক্ষিন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল।

ওইসময়, ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ একজন ও পৃথক আরেকটি অভিযানে ০৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ীদের সাথে থাকা একটি প্রাইভেটকার ও মটর সাইকেল জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলার সদর থানার পাঁচ ঘড়িয়াকান্দি গ্রামের মৃত মোতালেব সরকার এর ছেলে মো. টিটু সরকার (২৮), কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার গৌরীপুর (সর্দার বাড়ী) গ্রামের মো. মিজান রহমান এর ছেলে মোঃ নাহিদ (২০), কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার দূর্গাপুর গ্রামের মো. খলিলুর রহমান এর ছেলে মো. আশিকুর রহমান রাব্বি (২০)।

বিজ্ঞাপন

এক প্রেস বিঞ্জপ্তিতে র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার ও মটর সাইকেলে করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদব্র সহ ব্যবহারকৃত প্রাইভেটকার ও মটর সাইকেল আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের