জেলে অনাথ হত্যা মামলার আরও দুই অভিযুক্ত গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৭, ২০২১ | ৬:৩৫
Link Copied Successfully!

চাঁদপুর ফরিদগঞ্জে চাঞ্চল্যকর জেলে অনাথ দাস হত্যা মামলায় রাজু চন্দ্র দাস (২৫) ও উৎপল চন্দ্র দাস (২২) নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ৪ জন গ্রেফতার হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই জানায়, গত ১৯ জুলাই কড়ৈতলীর পাশ্ববর্তী শাহী বাজারে মাছ বিক্রি করতে গিয়ে নিখোঁজ হন জেলে অনাথ দাস। এর এক সপ্তাহ পর ২৫ জুলাই সাহাপুর গ্রামের বাবুর বাড়ির কাছে একটি কচুরিপানা ভর্তি খাল থেকে অনাথের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অনাথের লাশ উদ্ধারের পরপরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাজু, উৎপল ও তাদের পিতা সুবল দাস পালিয়ে যায়।

লাশ উদ্ধারের পর অনাথের ছেলে সুভাষ দাস বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানায় মামলা হলেও চাঁদপুরের পিবিআই ছায়া তদন্ত শুরু করে।

এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সেকান্দর গাইন ওরফে শেখার ছোট ছেলে সোহাগকে গ্রেফতার করা হয়। তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সোহাগের কাছ থেকে অনাথ দাসের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সোহাগকে জিজ্ঞাসাবাদে পিবিআই নিশ্চিত হয় যে, অর্থের বিনিময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের মূল হোতা সুবলদাসসহ ৪ জন জড়িত। তাদেরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযানে নামে পিবিআই।

এরমধ্যে প্রধান আসামি সুবল দাস এবং তার দুই ছেলে রাজু ও উৎপল বিভিন্ন সময় স্থান বদলের কারণে তাদের গ্রেফতারে বিলম্ব হয়।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা