কুমিল্লায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৬, ২০২১ | ৫:২৩
Link Copied Successfully!

কুমিল্লায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছে শিশুসহ আরও ৩ জন। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- সদর দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী তাছলিমা আক্তার (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার শাহপুর গ্রামের শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার থেকে কুমিল্লা শহর অভিমুখি একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই সিএনজিতে থাকা ঐ দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের