
কুমিল্লায় র্যাবের হাতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার


র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার বুড়িচং থানাধীন পশ্চিম সিংহ এলাকা হতে ০১টি এলজিসহ একজন ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৭ জুলাই ২০২১ ইং তারিখ গভীর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ০১টি এলজি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল হান্নান মেম্বার এর ছেলে মোঃ মাছুম (৩০)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের
সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।


উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
H/N



























