মতলব উত্তরের জহিরাবাদে আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৫, ২০২১ | ১১:৩৩
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ দোয়া, তাবারক বিতরণ করা হয়।
রোববার (১৫ আগস্ট) বাদ আসর নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী মুক্তার হোসেন বলেন, শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা একটি অসম্প্র দায়িক বৈষম্যমুক্ত সুখী দেশ গড়ার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিলেন। কিন্তু ৭৫’র ১৫ আগষ্ট স্বাধীনতার পরাজিত শক্তি ও ক্ষমতালোভী একটি কুচক্রী মহল কিছু বিপথগামী সেনা কর্মকর্তাদের যোগসাজশে জাতির পিতাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এই বীরের জাতিকে আবার পরাধীনতার শিকলে বন্দী করতে চেয়েছিলো। সেই পরাজিত শক্তি আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আজও সেই স্বাধীন বাংলার মীরজাফর খন্দকার মোস্তাকের দোসররা জাতির পিতার কন্যার অর্জন ও বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। আমাদের সমৃদ্ধ জাতি গঠনে অংশগ্রহন করতে হবে।

বিজ্ঞাপন

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস শুকুর মৃধার সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদ শিশিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।

আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আমান উল্ল্যাহ প্রধান, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম গাজী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আ. ছাত্তার মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, রশিদ খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুমন বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সম্রাট গাজী, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, ছাত্রলীগ নেতা মামুন সিকদার।

বিজ্ঞাপন

দোয়া পরিচালনা করেন-মাওলানা সাইফুল ইসলাম।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা