মতলবে আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৪, ২০২১ | ৭:১৩
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী বাগানবাড়ি আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজের অপসারণের দাবিতে মানববন্ধন ও কর্মসূচী পালন করা হয়েছে ‌।

১৪ আগষ্ঠ (শনিবার) বিকেলে বাগানবাড়ি আইডিয়াল একাডেমীর সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে ব্যানারে লেখা ছিল অযোগ্য,অদক্ষ, অর্থ আত্মসাৎকারী, নারী লোভী, দুর্নীতিবাজ,স্বাক্ষর জালকারী, প্রধান শিক্ষক আব্দুল আজিজের অপসারণের দাবিতে মানববন্ধন।

জমিদাতা ও সাবেক অভিভাবক সদস্য, মোতাহার হোসেন বাচ্চু জমাদার বলেন, আমি প্রতিষ্ঠাকালীন থেকে বিদ্যালয়ের সাথে জড়িত। বর্তমান দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোটা অংকের টাকার বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পেয়েছেন। তার আচরণ খুবই খারাপ। ছাত্রদেরকে অকারণে গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রবাসী কাউসার অভিযোগ করেন,২০১৭ সনে অষ্টম শ্রেণী পাস সনদ আনতে গিয়েছিলাম ।সনদের জন্য প্রধান শিক্ষক আমার কাছে ৫শ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় প্রধান শিক্ষক আব্দুল আজি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রবাসী হেলাল অভিযোগ করেন করোনাকালীন বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে প্রধান শিক্ষক বেতন আদায় করে। টাকার রশিদ না দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। আমরা দুর্নীতিবাজ, অযোগ্য, অদক্ষ, নারীলোভী প্রধান শিক্ষক আব্দুল আজিজের অপসারণ চাই।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম জিয়াউল হক জানান, প্রধান শিক্ষক আব্দুল আজিজ আমার স্বাক্ষর জাল করে সভাপতি মনয়ন দিয়ে কুমিল্লা বোর্ডে জমা দেন। এ ব্যাপারে কুমিল্লা বোর্ডের অভিযোগ দাখিল করা হয়েছে।

বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য ও অভিভাবক প্রতিনিধি কামাল হোসেন মল্লিক অভিযোগ করেন,প্রধান শিক্ষক আব্দুল আজিজ আমার স্বাক্ষর জাল করে সভাপতি মনোয়ন দিয়ে কুমিল্লা বোর্ডে জমা দেন। এ ব্যাপারে কুমিল্লা বোর্ডে অভিযোগ দাখিল হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মুঠোফোনে (০১৭২৫৭৯১৮৩২) জানান, বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করার কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা