মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ৬:১৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পালাখাল গ্রামে নেশার টাকা না পেয়ে বাবা-মা ও বোনদের মারধরের অভিযোগে মাদকাসক্ত রিপন হোসেন নামের এক যুবককে বুধবার পুলিশে সোপর্দ করেছে বাবা-মা। মাদকাসক্ত রিপন হোসেন তার বাবা-মা ও বোনদের মারধর করায় স্থানীয় লোকজন তাকে আটক করে কচুয়া থানায় সংবাদ দিলে খবর পেয়ে এএসআই এনামুল হক সিদ্দিকী তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মাদকাসক্ত যুবক রিপনের বাবা রিক্সা চালক বিল্লাল হোসেন ও মা মনোয়ারা বেগম জানান, দীর্ঘ কয়েক বছর ধরে রিপন হোসেন মাদকাসক্ত রয়েছে। মাদকাসক্ত হয়ে আমাদের উপর বিভিন্ন সময়ে মারধর সহ এলাকায় নানা অপকর্ম করে আসছে। বিশেষ করে মাদকের টাকা না দিলে বিভিন্ন সময়ে বাড়িঘর ভাংচুর ও তার বোনদের উপর হামলা চালায়। যার ফলে অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে সোপর্দ করেছি।

স্থানীয় অধিবাসী জসিম উদ্দিন মিয়াজী,আশেক আলী,আব্দুল মালেক সহ অনেকে জানান, মাদক সেবনের কারনে রিপন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাকে বিভিন্ন ভাবে বুঝানোর পরও সে ভালো হয়নি।

বিজ্ঞাপন

বোন কুলছুমা আক্তার আখি ও ইকরা আক্তার জানান, আমার ভাই রিপন কারনে অকারনে আমাদের মারধর করে। বিভিন্ন সময়ে নেশার টাকা না দিলে আমাদেরকেও মারধর করে। আমার ভাই ভালো হোক সমাজে ভালো হয়ে চলুক এটাই আমরা চাই।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, রিপন নামের এক যুবক বাবা-মাকে মারধর করলে এলাকাবাসী আটক করে এমন সংবাদ পেয়ে তাকে থানায় নিয়ে আসি এবং জেলহাজতে অভিযুক্তকে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা