মাদ্রাসা ছাত্রীকে দুই দিন ধরে আটকে রেখে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২, ২০২১ | ৪:১৪
Link Copied Successfully!

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার তীরচর নয়াবাড়ি মসজিদের ইমাম আবুল বাশার (৫০) গত ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চৌদ্দ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। দুই দিন আটকে রেখে ধর্ষন করায় মাদ্রাসা ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। ২৪ জুলাই ধর্ষক আবুল বাশার (৫০) তার ভাই আবু ইউসুফ এর নিকট মাদ্রাসা ছাত্রীকে রেখে পালিয়ে যায়। মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই ধর্ষক আবুল বাশার (৫০) পলাতক ছিল। বিষয়টি র‌্যাবের এর নজরে আসলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য তথ্য প্রমাণ সংগ্রহ করে এবং গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ০২ আগস্ট গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নূরজাহান হোটেল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষক আবুল বাশার (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে স্থানীয় তীরচর নয়াবাড়ি মসজিদের ইমামের দায়িত্বে নিয়োজিত ছিল। মসজিদের ইমামের দায়িত্বে থাকার কারণে বর্ণিত মাদ্রাসা ছাত্রীর পরিবার তাদের মেয়েকে আরবি পড়ানোর জন্য তাকে নিযুক্ত করে। মাদ্রাসা ছাত্রীকে আরবি পড়ানোর সুবাধে তাদের বাড়িতে ধর্ষক আবুল বাশার (৫০) এর নিয়মিত যাতায়াত ছিল। ধর্ষক আবুল বাশার (৫০) মাদ্রাসা ছাত্রীকে আরবি পড়ানোর সুযোগ নিয়ে তাকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করার বিষয়টি স্বীকার করে।
র‌্যাবের উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে জানান,
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কুমিল্লা জেলার চান্দিনা থানায় হস্তান্তর করা হয়। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০২ আগস্ট ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭০ (সত্তর) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার চান্দলা গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে মোঃ ইমরান খান (২৭) শশীদল গ্রামের হারেজ মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০)।

র‌্যাবের উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে আরো জানান,প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা