
মতলবে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজা’সহ আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার (২৮ জুলাই) বিকালে জহিরাবাদ ইউনিয়নবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের শতশত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অত্যন্ত ভালো, সামাজিক এবং ধার্মিক মানুষ। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওই কুচক্রী মহল এবং মামলা দায়ের কারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।



বক্তারা আরো বলেন,এটা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক এ মামলা থেকে যদি চেয়ারম্যান’সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্ড আ’লীগ সভাপতি সলিম উল্ল্যাহ প্রধান, আবু বক্কর সরকার, সাবেক ইউপি সদস্য আলী আহমেদ, ছাত্রলীগ নেতা গাজী নাছিম রানা, গাজী নাজমুল প্রমুখ।
H/N



























