
২৩ জুলাই শুক্রবার উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর মাঠ হতে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল সাড়ে ১০টায় গঙ্গারামপুর গ্রামের খোকনের স্ত্রী কানন বেগম (৪০) মাঠে ছাগল চরাতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে এটি ওই গ্রামের মৃতঃ মৌলভী মকছুদ আলীর পুত্র রিপনের লাশ বলে শনাক্ত করে।
পারিবারিক ভাবে জানা যায়, নিহত রিপন বিবাহিত ছিল। তার ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।


নিহতের ফুফাত ভাই মোঃ আবুল কালাম জানান, রিপন একজন কৃষক। সে মৌসুমে মাটি ও চামড়ার ব্যবসা করে। ঘটনার আগের রাতে সে বাড়ি ফিরেনি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের গলায় রশি বা কাপড় দিয়ে শ্বাস রোধ করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।




























