POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে কৃষকের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৩, ২০২১ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

 শাহরাস্তি উপজেলায় বেলায়েত হোসেন রিপন (৩৫) নামের ৩ সন্তানের জনকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৩ জুলাই শুক্রবার উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর মাঠ হতে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল সাড়ে ১০টায় গঙ্গারামপুর গ্রামের খোকনের স্ত্রী কানন বেগম (৪০) মাঠে ছাগল চরাতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে এটি ওই গ্রামের মৃতঃ মৌলভী মকছুদ আলীর পুত্র রিপনের লাশ বলে শনাক্ত করে।

পারিবারিক ভাবে জানা যায়, নিহত রিপন বিবাহিত ছিল। তার ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।

নিহতের ফুফাত ভাই মোঃ আবুল কালাম জানান, রিপন একজন কৃষক। সে মৌসুমে মাটি ও চামড়ার ব্যবসা করে। ঘটনার আগের রাতে সে বাড়ি ফিরেনি।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের গলায় রশি বা কাপড় দিয়ে শ্বাস রোধ করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন