
মতলবে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
Link Copied Successfully!


মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের গণপিটুনিতে মামুন বেপারী (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুরের মেঘনা নদীর চাঁদপুরের উত্তর-মতলব সিধারচর এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া জামালপুরের মোহাম্মদ আলির ছেলে। তিনি একজন চিহ্নিত চাঁদাবাজ বলে জানিয়েছে নৌ পুলিশ।
চাঁদপুরের বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরের মেঘনা নদীতে ট্রলারযোগে মামুনসহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সঙ্গে তাদের মারামারি হলে মামুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তার লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু।


H/N



























