
মতলবে লকডাউন অমান্য করায় ছয় মামলা


সরকার ঘোষিত লকডাউন অমান্য করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাস্থ পৌর বাজারে দোকানপাট খোলা রাখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্র্যাম্যমান আদালতে ৬হাজার ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২ জুলাই শুক্রবার সকাল ১০টায় মতলব পৌর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।
জানা গেছে, প্রাণঘাতী করোনা বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলছে। সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিন আজ। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। সপ্তাহ ব্যাপী চলমান লকডাউন অমান্য করে বাজারস্থ এলাকায় হোটেল, চায়ের দোকান ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের আওতায় ৬টি মামলায় ৬হাজার ৮শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


এ সময় অভিযানে অংশ নেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব দক্ষিণ থানার এস আই মোঃ আউয়াল সহ সংঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, সরকারি বিধি নিষেধ মানতে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। যারা অমান্য করছেন তাদের ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হয়েছে। করোনা ভাইরাস বিস্তাররোধে সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি তিনি আরো বলেন, অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে যাবেন না। স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করুন, নিজে সুস্থ থাকুন, সকলকে সুস্থ থাকতে সহায়তা করুন।



























