কোটি টাকা বরাদ্ধ এক রাস্তা, নির্মাণ হচ্ছে আরেক রাস্তা!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২০ | ১০:৪৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলায় এক কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা ব্যায়ে একটি সড়ক নির্মাণে নেই নিয়মের বালাই। স্বার্থলোভী ও প্রভাবশালীরা শুরুতে সড়কের রোড আইডির তোয়াক্কা না করে তিন কিলো মিটার অদূরে রাস্তার কাজ করে। উপজেলা প্রকৌশলী অফিসের যোগশাজশে বিশেষ চুক্তিতে মূল ঠিকাদার থেকে অন্য ঠিকাদার কাজটি করছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার বাসারা বাজার-টু-তেলিশাইর ঈদগাঁ সড়কের আইডি-৪১৩৪৫৪০৫৫। অথচ এই সড়ক থেকে ৩ কিলোমিটার দূরে দীঘিরপাড়-টু-দিঘদাইর নামক সড়কটি নির্মাণ কাজ চলছে। এতে সরকারের প্রায় সোয়া কোটি টাকার বিফলে যাচ্ছে ।

দীঘিরপাড়-টু-দিঘদাইর নামক সড়কটি নির্মাণ কাজ চলছে

উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে জানা গেছে, সড়কটি ১৪৫৫মিটার প্রাক্কলিত মূল্য এক কোটি ১৪ লাখ টাকা। প্রকল্পের নাম আইআর আইডিপি-২ । কাজটি পায় ঝর্ণা এন্টার প্রাইজ।
ঠিকাদার মোঃ হাসান আলী বলেন, কাজটির শুরুতে রাস্তা পরিবর্তন করায় আমি অপারগতা জানাই। তারপর জোরপূর্বক একটি স্টাম্পের মাধ্যমে কাজটি অন্য ঠিকাদার নেয়। রাস্তাটি প্রসস্থতা ১০ফুট করার কথা। এখন ওই ভুল সড়কেটি ৮ ফুট করা হয়। এতে প্রায় ২২/২৩ লাখ টাকা ভাগাভাগি হয় বলেও দাবী করেন এই ঠিকাদার।

এলাকাবাসী দাবী, নির্মাণাধীন রাস্তায় ব্যাপক অনিয়ম। রাস্তার এএস এর মধ্যে ১৯ইঞ্চি (বালু ও কংক্রিট মিক্স) দেওয়ার শর্ত থাকলেও দেওয়া হয়েছে মাত্র ২-৩ ইঞ্চি । মেকাডম ৬ ইঞ্চি দেওয়ার নিয়ম থাকলেও দেওয়া হয়েছে ২-৩ ইঞ্চি। তাছাড়া গাইড ওয়ালের বেইচে সিসি ঢালাই দেওয়া হয়নি। সম্পূর্ণ বাজে ইটা দিয়ে কনা করে রাস্তায় ব্যবহার করা হয়েছে। বালি ও কনার মিশ্রণে পরিমাণ রক্ষা করা হয়নি।

বিজ্ঞাপন

চুক্তিবদ্ধ বেআইনী ঠিকাদার মোঃ মাহাবুব মোশের্দ কচি জানান, কাজের ভালো হয়েছে। তবে পুরোপুরি সঠিক করা সম্ভব হয়নি। সিসি ঢালাই ও প্লাস্টার না করেও করছেন বলে জানান।
উপজেলা কারিগরি কর্মকর্তা মোঃ শাহাজান মিয়া এই সড়কের আইডি অপর সড়কে ব্যবহারের কথা স্বীকার করে তিনি জানান, আমি কাজটির সাইডে লক ডাউনের কারণে কম গিয়েছি।
জানতে চাইলে প্রকৌশলী জিয়াউল ইসলাম বলেন, রাস্তা পরিবর্তন করা হয়নি। তবে এলাকাবাসীর অনুরোধে পুনরায় সার্ভে করে এখন রাস্তার কাজ চলছে। এখানে কোন অনিয়ম হয়নি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা