মতলব দক্ষিণে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, দুই জনের কারাদন্ড

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৮:১৬
Link Copied Successfully!
মতলব দক্ষিণে জব্দকৃত ২০ লাখ মিটার কারেন্ট জাল পুড়ানো হচ্ছে।

মতলব দক্ষিণ উপজেলায় সাড়ে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৬০টি চীনা চাঁই জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে চাঁদপুর কোস্টগার্ড উপজেলা সদর বাজারের টিনপট্টি এলাকার তিনটি গুদাম থেকে ওই জাল ও চাঁই জব্দ করে। এ ঘটনায় দুজনকে আটক করে কারাদন্ড দেওয়া হয়।

ইউএনওর কার্যালয় ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চাঁদপুর কোস্টগার্ডের কয়েকজন সদস্য মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের টিনপট্টি এলাকায় অভিযান চালান। তাঁরা সেখানকার ব্যবসায়ী প্রণয় চন্দ্র, মিঠুন চন্দ্র ও বিপ্লব চন্দ্রের তিনটি গুদাম থেকে সাড়ে ২০ লাখ মিটার কারেন্ট জাল এবং ৫৬০টি চীনা চাঁই জব্দ করেন। এগুলোর বর্তমান বাজার মূল্য ৩ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা। এ সময় প্রণয় চন্দ্র ও মিঠুন চন্দ্রকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে বিপ্লব চন্দ্র পালিয়ে যান।

আটক প্রণয় চন্দ্র মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি গ্রামের বাসুদেব চন্দ্রের এবং মিঠুন চন্দ্র মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া এলাকার রনজিৎ কুমারের ছেলে। পরে আজ বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রণয় ও মিঠুনকে তিন মাস করে সশ্রম কারাদন্ড দেন।

বিজ্ঞাপন

এছাড়া তাঁদের ১০০ টাকা করে জরিমানাও করা হয়। ইউএনও ফাহমিদা হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ও চীনা চাঁই মজুতের দায়ে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ওই দুই ব্যবসায়ীকে এ শাস্তি দেওয়া হয়। জব্দ করা জাল ও চাঁই স্থানীয় নিউ হোস্টেল মাঠে পুড়িয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা