
চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ৪০ মি.মি


মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আজ ২০ জুন সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী,রংপুর,ঢাকা,ময়মনসিংহ,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেয়া তথ্য মতে, আজ রোববার ২০ জুন চাঁদপুরের গত ২৪ ঘন্টায় ভোর ৬ টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৬ মি.মি ও সকাল ৬ টায় ৪০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ।



এ ছাড়াও বেলা ১২ টায় সব্বোর্চ ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ম ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামি তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোয় নেই কোনো সতর্ক সংকেত। অন্যদিকে ১ নম্বর সতর্ক সংকেত রয়েছে দেশের অভ্যন্তরীণ নৌবন্দরে ।
H/N




























