মতলবে আগুনে মুদি দোকান পুড়ে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জুন ১৭, ২০২১ | ৬:০৮
Link Copied Successfully!

মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া (জোড়া ব্রীজ সংলগ্ন) এলাকায় রাতের আধারে একটি মুদি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নগদ টাকা’সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানী আল-আমিন জানান।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে আল আমিন নামে এক ব্যক্তির মুদি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আল আমিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আমি দোকান বন্ধ করে ঘরে চলে যাই। এরপর ভোর আনুমানিক ৪ টার দিকে প্রতিবেশী মাংসের দোকানদার মানিকের মাধ্যমে জানতে পারি। আমার দোকান আগুনে জ্বলছে। তখন তরিঘরি করে বাহিরে বের হয়ে দেখি আমার দোকান পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় আমরা ডাক চিৎকার দিলে আসে পাশের লোকজন ছুটে আসে।তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। কিন্তু ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ী শাহজালাল বলেন, আমার বাড়ি ঘটনাস্থলের কাছাকাছি হওয়ায় লোকজনের ডাক চিৎকার শুনে দ্রুত চলে আসি।স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রর করি।

বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আওরঙ্গজেব, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষনিক প্রশাসনের পক্ষ থেকে ৩ ব্যান্ডেল টিন ও নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়েছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা