নিখোঁজ ইব্রাহীম দুই বছর পর ফিরলো মায়ের কোলে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৩, ২০২১ | ১:১৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সরদার বাড়ির প্রবাসী জসিম মিয়ার ছেলে গত ২ বছর পূর্বে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া ১৩ বছরের ছেলে ইব্রাহিমকে ফিরে পেয়ে মা সহিদা বেগমসহ পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার ফরিদগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থিতিতে ইব্যাহিমকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

ইব্রাহিমের মামা মোতালেব জানান, প্রায় ২ বছর ধরে ইব্রাহিম নিখোঁজ ছিল। সাধ্যমতো চেষ্টা করেও ইব্রাহিমকে না পেয়ে তার পিতা-মাতা ও আত্মীয় স্বজন তাকে ফিরে পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়েন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চাইল্ড হেল্পলাইন ১০৯৮ থেকে গত ১০ জুন ইব্রাহিম সম্পর্কে তথ্য ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের কাছে প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ইউনিয়ন সমাজকর্মী ফারজানা তৌহিদ ও স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন মিজির তথ্য সহায়তায় ইব্রাহিমের পরিবারকে অবশেষে সনাক্ত করা সম্ভব হয়। পরে ১০৯৮ এর প্রতিনিধি আবুল কালাম আজাদ এর সহায়তায় ঢাকা সদরঘাট শিশু ক্যাম্প থেকে ইব্রাহিমকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসলে মা ছেলের সাক্ষাতে এক হৃদয়বিদারক আবেগ পরিলক্ষিত হয়।

উল্লেখ্য: ইব্রাহিম (শাহপরান) এর পরিবার জানায়, গত দুই বছর পূর্বে পড়াশুনার জন্য চাপ দিলে সে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা