ফকির বাজারে ব্যাংক এশিয়ার এজেন্টে চুরি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১১, ২০২১ | ১১:০৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের উপর অবস্থিত ফকির বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতদল ব্যাংক থেকে নগদ ১৬ লাখ টাকা নিয়ে যায় বলে জানা গেছে। ব্যাংকের পরিবেশক জাহিদ আনোয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সকালে এজেন্ট ব্যাংক খোলার পর অফিসের লোকজন অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পায়।

বিজ্ঞাপন

ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার ব্রাঞ্চ ম্যানেজার আ.রহমান জানান , বুধবার রাতে যে কোনো সময় ব্যাংকের ছাদের ভ্যান্টিলেটর ভেঙ্গে ডাকাতদল ভেতরে ঢুকে ১৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় ভিতরে থাকা সিসি ক্যামরা ডাকাতদল খুলে রেখে যায়। যে কারণে তাদের চেনা সম্ভব হয়নি। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন ও স্থানীয় গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গণি পাটোওয়ারী বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা