একসঙ্গে ১০ সন্তানের জন্ম

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৯, ২০২১ | ৫:০১
Link Copied Successfully!

দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন বলে খবর মিলেছে। আজ বুধবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই নারীর দাবি সত্যি হলে তা হবে একটি বিশ্ব রেকর্ড। গত মাসে মালির এক নারী মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দেন। এটি এখন পর্যন্ত একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক সন্তান জন্ম দেওয়ার আনুষ্ঠানিক রেকর্ড।

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

 

একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন যে নারী, তাঁর নাম গোসিয়ামি থামারা সিথোল। তাঁর বয়স ৩৭ বছর।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গোসিয়ামি একসঙ্গে আট সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। কিন্তু গত সোমবার রাতে তিনি একসঙ্গে ১০ সন্তান জন্ম দেন। অর্থাৎ ধারণার চেয়ে তিনি দুই সন্তান বেশি জন্ম দিয়েছেন।

 

 

 

 

 

এ ঘটনায় গোসিয়ামি ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন। কারণ, পরীক্ষায় গোসিয়ামির গর্ভে আট সন্তান থাকার বিষয়টি এসেছিল।

গোসিয়ামির স্বামী তেভোহো সোটেটসি একটি সংবাদমাধ্যমকে জানান, জন্ম নেওয়া ১০ সন্তানের মধ্যে ছেলে ৭টি ও মেয়ে ৩টি। তিনি খুবই খুশি, আবেগাপ্লুত।

সূত্র:প্রথম আলো

H/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা