সিজারের পর জানা গেল চিকিৎসক ভুয়া, হাসপাতাল সিলগালা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৮, ২০২১ | ১১:৪৮
Link Copied Successfully!

নেই লাইসেন্স। এরপর আবার ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন ও হাসপাতাল পরিচালনা করার অপরাধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারস্থ ‘ছেঙ্গারচর জেনারেল হাসপাতাল এণ্ড ডায়াগষ্টিক কমপ্লেক্সে’ নামে প্রতিষ্ঠানের মালিক সুমনা আক্তারকে এক বছরের কারাদন্ড ও হাসপাতাল সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, উল্লেখিত হাসপাতালটির লাইসেন্স নেই এবং ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালনা করার অপরাধে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী মালিক সুমনা আক্তারকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, বিষয়টি খুবই দু:খজনক। সাধারণ মানুষের সাথে চিকিৎসা নিয়ে প্রতারণা। উপজেলায় যেকোন অনিয়ম ছাড় দেওয়া হবে না। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সোচ্ছার রয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা