মতলব উত্তরে বিদেশী বিয়ার ও গাঁজা’সহ যুবক আটক

Default User
কামরুজ্জামান হারুন:
আপডেটঃ মে ২৮, ২০২১ | ৭:১৩
Link Copied Successfully!
১৬৮ বেলজিয়ান বিয়ার ক্যান ও ৫০০ গ্রাম গাঁজাসহ চাঁদপুরের মতলব উত্তরে জাকির মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
       বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে এসআই রমিজ উদ্দিন এসআই মোহাম্মদ লোকমান হোসেন, এএসআই মাসুদ রানা’ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউনিয়নের ফতুয়াকান্দি গ্ৰাম থেকে মাদক ব্যবসায়ী জাকির মোল্লার  বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পূর্ব ভিটি চৌচালা টিনের বসত ঘরের ভিতর হইতে আসামী মো. জাকির মোল্লা (৪০) কে আটক করেন।
পরে তার বসত ঘর তল্লাশী করে ঘরের  খাটের নীচ হইতে ১৬৮ টি বেলজিয়ান বিয়ার ক্যান, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৯ হাজার ২০০ টাকা এবং ৫০০গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান ,আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা