হামাসের উপর্যুপরি রকেট হামলা, মৃতের সংখ্যা বাড়ল ইসরাইলে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২০, ২০২১ | ১০:১৮
Link Copied Successfully!

ফিলিস্তিনের ভূখণ্ড গাজা থেকে ইসরাইলে অব্যাহত রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  গত ২৪ ঘণ্টায় গাজা থেকে ইসরাইলের ৫টি অঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় অন্তত ৮০টি রকেট হামলা চালিয়েছে হামাস।  এর মধ্যে ৯০ শতাংশ রকেট আয়রন ডোম দিয়ে ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

ইসরাইলের জাতীয় জরুরি স্বাস্থ্য সেবার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।  এ ছাড়া সাড়ে তিন শতাধিকের বেশি নাগরিক আহত হয়েছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, সরাসরি রকেট হামলা ও বিস্ফোরণে ১০ জন ইসরাইলির মৃত্যু হয়েছে।  এছাড়া গুরুতর জখম নিয়ে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা