বাইডেনের দাওয়াতে যাচ্ছেন না মুসলিম নেতারা

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মে ১৭, ২০২১ | ৩:৫৯
Link Copied Successfully!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না মুসলমানদের অধিকার সংগঠনগুলোর নেতৃস্থানীয়রা। মূলত ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থান ও ভূমিকার প্রতিবাদ হিসেবে সংগঠনগুলো ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বাইডেনের ভার্চ্যুয়াল ওই অনুষ্ঠান হওয়ার কথা। তবে মুসলিম সংগঠনগুলো বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বাইডেন প্রশাসন ‘সমর্থন ও সহযোগিতা দিচ্ছে’। এই অভিযোগে সংগঠনগুলো ওই অনুষ্ঠান বর্জন করেছে।

তথ্য মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, হামাসের রকেট থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি মার্কিন সরকারের দৃঢ় সমর্থন রয়েছে।

বিজ্ঞাপন

এরপরেই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, আমরা বাইডেন প্রশাসনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না। কারণ, তারা আক্ষরিক অর্থেই গাজায় ইসরায়েল সরকারের বোমাবর্ষণের মাধ্যমে নির্বিচার নিরপরাধ নারী-পুরুষ ও শিশু হত্যায় সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। এই অন্যায় রোধে প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক শক্তি ও নৈতিক কর্তৃত্ব রয়েছে। আমরা তার প্রতি নিপীড়িতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, নিপীড়কের পাশে নয়।

আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামের আরেকটি সংগঠনও বাইডেন প্রশাসনের ঈদ উদযাপনের অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনি জনগণের জীবনের বিনিময়ে হোয়াইট হাউসকে পবিত্র ঈদ উদযাপনের বিষয়টিকে রাজনৈতিক অভিলাষ হিসেবে ব্যবহার করতে দেব না আমরা।

M/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা