মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প মেরামতের দাবীতে মানববন্ধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৬, ২০২১ | ১২:১২
Link Copied Successfully!

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের টেকসই মেরামত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গত ১৫ মে সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় বেড়িবাঁধে মানববন্ধনকালে বক্তারা তাদের বক্তব্যে একথা বলেন।

বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, গত বর্যায় এই জনতা বাজার এলাকা দিয়ে মূল বাঁধভেঙ্গে গেলে স্থানীয়দের প্রানপন চেষ্টায় বাঁধ রক্ষা পায়। কিন্তু আবারে বর্ষা চলে আসলেও বাঁধের সেই জনতা বাজার অঞ্চলে স্থায়ী ও টেকসই মেরামত এখনো হয়নি।

বর্তমানে বাঁধের সিপাইকান্দি অঞ্চল দিয়েও ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও বাঁধের বিভিন্ন অঞ্চলে ছোটখাটো ভাঙ্গন রয়েছে। যা বর্যার আগেই মেরামত করা জরুরী। সবমিলিয়ে এই বাঁধের টেকসই বা স্থায়ী মেরামত জরুরী হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আমরা মতলববাসী সংগঠনের সহ-সভাপতি এডভোকেট শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং মুইয়্যা ও ফ্রেন্ডস ফোরাম’৯৮এর সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম,ইঞ্জিনিয়ারদের সংগঠন মুইয়্যার সভাপতি ইঞ্জিনিয়ার এনামূল হক খান সুমন, ঢকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি, দুরন্ত ৯৭ যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান পাভেল, ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমন, সাদাকালো সংগঠনের সভাপতি সোহেল সরকার, ব্যাচ এসএসসি ১৯৯৯ এর আবুল কালাম, ফরাজীকান্দি ইউপি প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম পাটোয়ারী, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ২০০০ এর গাজী নাজমুল হক, এসএসসি ব্যাচ ২০০২ এর মনির হোসেন, ২০০৬ ব্যাচ গাজী নিয়াজ মোর্শেদ ছোটন, এসএসসি ব্যাচ ২০০৯ এর ইকবাল হোসেন তপাদার, গ্রীনক্লাব চান্দ্রাকান্দি এর সহ-সভাপতি কবির হোসেন, আলোরসন্ধানে যুবসংঘ যুগ্মআহবায়ক ডা. নূরে আলম প্রমূখ।

মানববন্ধন থেকে বক্তারা আগামী ১০ দিনের মধ্যে অন্তত বাঁধের জনতা বাজার অঞ্চলে মেরামত কাজ শুরু না হলে কঠোর কর্মসূচীর কথা ঘোষনা করেন। মানববন্ধনে উপজেলার ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ গ্রহন করে।

উল্লেখ্য, গত ১৯৮৮ সালে এই সেচ প্রকল্প বেড়িবাঁধ ভেঙ্গে গেলে মতলবের বাধঁবাসী মানুষ দীর্ঘ্যদিন পানিতে নিমজ্জিত ছিল। দীর্ঘ্যদিন মানবেতর জীবন যান করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা